মোঃ আরিফুজ্জামান জয়, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা সদর বাজারের বিলাসী শপিং মলের সামনে পরে থাকা একজন খুব অসুস্থ অসহায় বৃদ্ধের বিষয়ে জানতে চাইলাম আমার বন্ধু সুলভ ভাই বোয়ালমারী ” ক্ষুধার্তের আত্মচিৎকার সংগঠন” এর এডমিন মোহাম্মদ শামীম প্রধান এর কাছে, তিনি বলেন, বৃদ্ধ লোকটাকে রোডের পাশে কাতরানো অবস্থায় দেখে Shishir ও ওর বন্ধুরা নক করে ক্ষুধার্তের আত্মচিৎকার এর এডমিন আমাকে । এডমিন মোহাম্মদ শামীম প্রধান তার ক্ষুধার্তের আত্মচিৎকার গ্রুপের সদস্য মোঃ নোমান আহমেদ সহ সেখানে উপস্থিত হয়ে দেখে অসুস্থ বৃদ্ধ লোকটি খুব বেশি পরিমাণে অসুস্থ, তখন নোমান তার মাথা হাত ও মুখমণ্ডলে পানি ঢাললে ও হাতপাখা দিয়ে বাতাস দিলে তিনি সুস্থতা বোধ করেন, এবং ইশারায় তার হাতে পানি দিতে বলেন, এবং তিনি তখন অযু করে নামাজ আদায় করার চেষ্টা করেন।
ক্ষুধার্তের আত্মচিৎকার এর সদস্য নোমান নিজ অর্থে তাকে একটা নতুন লুঙ্গি কিনে তা তাকে পরিয়ে দেয়, কেননা তিনি অর্ধউলঙ্গ অবস্থাতে ছিলেন, এসময় প্রিয় সাংবাদিক চঞ্চল লোকটির জন্য মোহাম্মদ শামীম প্রধান এর কাছে কিছু নগদ অর্থ দিলে তা দিয়ে লোকটিকে আম ও আপেল কিনে এনে দেয়। এসময় উপজেলার স্বনামধন্য সাবেক কাউন্সিলর ডা_সেলিমুজ্জামান তার বিষয়ে সহোযোগীতা করার জন্য আশ্বাস দেন,কিছু লোক সেখানে খুব জ্ঞান দিচ্ছিলেন ক্ষুধার্তের আত্মচিৎকার সংগঠন এর লোকদের। কিন্তু অতীব দুঃখের বিষয় কেউ এগিয়ে আসেনি, তিনি ততক্ষণে বেশ সুস্থ আছেন।
ক্ষুধার্তের আত্মচিৎকার সংগঠন এর এডমিন মোহাম্মদ শামীম প্রধান বলেন, ইনশাআল্লাহ পরবর্তীতে সময়ে সময়ে তার খোঁজ খবর ও দেখভাল করার চেষ্টা করবো।মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি সকলের উপর বর্ষিত হোক আমিন।
























