দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় ছয় দিন নিখোঁজ থাকার পর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে । শাহিনুর আলম ইকবাল (১৯) নামের শিক্ষার্থীর লাশ পরিত্যাক্ত টয়লেটের ট্যাংকে খোঁজে পাওয়া যায় । শনিবার দুপুরে তারাকান্দার পলাশকান্দা গ্রাম থেকে শাহিনুরের লাশ উদ্ধার করা হয়।
শাহিনুর আলম ইকবাল তারাকান্দার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে । বর্তমানে সে ময়মনসিংহের রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ছিল।
তার আগে গত মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে খাবার খেয়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় এই শিক্ষার্থী ।
এ ঘটনায় বুধবার (১ জুন) রাতে নিখোঁজ শিক্ষার্থীর পিতা আব্দুর রওফ বাদী হয়ে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
























