বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ঝালকাঠি জেলা অসচ্ছল, অসুস্থ্য ৩জন সাংবাদিক ৫০ হাজার টাকা করে সরকারি অনুদান পেয়েছেন।
রবিবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসকের অফিস কক্ষে সাংবাদিক মানিক রায়, রাজাপুরের রহিম রেজা, নলছিটির মিলন কান্তি দাস জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছ থেকে অনুদানর চেক গ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসনের অতিরিক্তক জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনসহ ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত এবং মোঃ আক্কাস সিকদার উপস্থিত ছিলেন।
চেক প্রপ্তদের পক্ষথেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
























