রেজওয়ানুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১২ জুন) দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আটক মাদক ব্যাবসায়ীরা হলেন- উপজেলার শালগ্রামের নূর ইসলামের ছেলে এনায়েতুল্লাহ ইসলাম সুমন (২৮) ও কালাইকুড়ী গ্রামের মফিজ আকন্দের ছেলে আব্দুস সালাম (৪২)।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলারছাতিয়ান-আদমদীঘি রাস্তার আমতলী নামকস্থানে পাঁচ টাকা মূল্যের একটি বাজারের ব্যাগে গাঁজা বিক্রির উদ্দেশ্যে সুমন ও সালাম অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের ব্যাগটি তল্লাশি করে এককেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করেন।
এই বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা। অভিনব কায়দায় তারা বেশ কিছু দিন যাবত মাদক বেচা-কেনা করে আসছিলেন।দুই মাদক বিক্রেতাকে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
























