সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আপন ছোট ভাইয়ের কাছে থেকে বড় ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সনমান্দি ইউনিয়নের চরলাল গ্রামে। এ বিষয়ে ছোট ভাই ইয়ার ভুঁইয়া বাদী হয়ে তার আপন ভাই বোন মোঃ কাউছার, নাজিম উদ্দিন ও মোসাঃ সুর-বানুসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বাদী ও বিবাদীগণ উপজেলার চরলাল গ্রামের মৃত ইয়ানুস ভূঁইয়া সন্তান।
অভিযোগে বাদী উল্লেখ করেন, উপজেলার ভবেনাপুর মৌজায় সি এস, এস এ ও আর এস ২৮ দাগে ১২ শতাংশ নাল জমি ক্রয়সুত্রে ভোগ দখল করিয়া আসিতেছে। ইয়ার ভুঁইয়া নিরহ ও সরল মানুষ বিধায় বিবাদীগন জোর পূর্বক নিজেদেরকে যায়গার মালিক দাবী করে প্রাণ-নাশের হুমকি ও চাঁদা দাবী করে আসছে।
বাদী ইয়ার ভুঁইয়া জানান, আমার ক্রয় করা সম্পত্তির উপর রবি টেলিকম কোম্পানিকে চুক্তিভিত্তিক টাওয়ার তৈরি করার জন্য ভাড়া দিই। কোম্পানির কাজ শুরু করতে না করতেই আমার ভাই-বোন (বিবাদীগণ) মিলে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে। এর পরেও তারা আমাকে চলাচলের রাস্তায় লোকজন লেলিয়ে দিয়ে কয়েকদফা মারধর করেছে। এখানেই শেষ নয়, আমাকে ও আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে বিবাদীগণ।
জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
























