মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড়হাট ও কুসুমবাগ আবাসিক এলাকার মধ্য দিয়ে মনু নদীর উপর সেতু নির্মাণের সম্বাব্য স্থান পুনর্বিবেচনায় দাবীতে মানববন্ধন পালন করা হয়।
বৃহস্পতিবার ১৭ জুন দুপুরে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে শহরের বড়হাট সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন,আবাসিক এলাকার মধ্য দিয়ে সেতু নির্মান হলে যানজট, আইনশৃংখলার অবনতি সহ নানা সমস্য সৃষ্টি হবে।
বর্তমান স্থান থেকে দেড় কিলোমিটার দূরে কুচারমহল ও বালিকান্দি এলাকায় যাচাইপূর্বক সেতু স্থাপনের দাবী করেন।
























