মোঃ আলম হোসাইন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
রূপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, গ্রিন টেলিভিশন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের পিতা মোঃ জিতু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর এই আকস্মিক ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রূপগঞ্জ প্রেসক্লাবের শোকবাণী:
মোঃ জিতু মিয়ার মৃত্যুতে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।























