২০ জুন ২০২১ রবিবার সকাল ১১ ঘটিকায় মুজিববর্ষ উপলক্ষে হাতীবান্ধা উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন করেন মানণীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা। এ সময় হাতীবান্ধায় ৩ শত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির কাগজ ও নতুন পাকা ঘরের চাবি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা ভূমি সহকারী কমিশনার শারমিন সুলতানা, উপজেলা আওয়ামিলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ঠিকাদার, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পরিবারের লোকজন।
উল্লেখ্য- হাতীবান্ধা উপজেলায় প্রথম ধাপে ৪২৫টি ও দ্বিতীয় ধাপে ৩০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির কাগজ ও পাকা ঘর প্রদান করা হয়।
























