দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের শম্ভুগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে । নিহত চালক রুবেল মিয়া (৩২) ময়মনসিংহ সদরের ৭ নং চর নিলক্ষিয়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। পরিবারের সদস্যরা জানান,রুবেল মিয়াকে খুন করে ব্যাটারী চালিত অটোরিক্সাটি নিয়ে যায় দুর্বিত্তরা । মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে নগরীর ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ বাজারের কাঠগোলার পিছন থেকে লাশ উদ্ধার করে পুলিশ ।
নিহতের পরিবার জানান, রুবেল মিয়া প্রায় এক বছর যাবত ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে আসছে। সোমবার (১২ জুলাই) দুপুরের পর রুবেল মিয়া ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে বের হয়। এর পর রাতে রুবেল বাড়িতে ফিরেনি। রাতে রুবেলের স্বজনরা অনেক খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পায়নি ।
মঙ্গলবার সকালে শম্ভুগঞ্জ বাজারের কাঠগোলার পিছনে পানিতে রুবেল মিয়ার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা । পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
পলিশ ঘঠনাস্থলে পৌঁছে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ।
























