মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত ৩ দিন যাবত অনশন করে আসছে এক কলেজ ছাত্রী প্রেমিকা।
ঘটনাটি ঘটেছে উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গাঁও গ্রামে।
কলেজ ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোছাঃ ইয়াসমীন আক্তার (২২)এর সাথে পাশ্ববর্তী খাসের গাঁও গ্রামের শফিউল আলমের ছেলে ইলিয়াস হোসেন অন্তরের সাথে ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।
শুক্রবার সকালে প্রেমিক অন্তর ফোন করে ওই কলেজ ছাত্রীকে তার বাড়িতে দেখা করতে বলে। পরে কলেজ ছাত্রী ইয়াসমীন প্রেমিক অন্তরের বাড়িতে যায় এবং তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। কিন্তু অন্তর ও তার পরিবার এ বিয়েতে রাজি না হওয়ায় বিয়ের দাবিতে সেখানেই অনশন শুরু করে ওই কলেজ ছাত্রী। অবস্থা বেগতিক দেখে প্রেমিক অন্তর বাড়ি থেকে পালিয়ে যায় ।
ওই কলেজ ছাত্রী জানান, আমার সরলতার সুযোগ নিয়ে অন্তর আমার সব শেষ করেছে। আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করমু।
এ বিষরে বগারচর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু জানান, আমি দুই পক্ষকে নিয়ে বসেছি ।
























