সোহেল কবির,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ ) প্রতিনিধিঃ
স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার দেড় মাসেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো এলাকার রাজু মিয়ার (৩১) স্ত্রী তামান্না আক্তার (১৯) বাড়িতে ফিরে আসেনি। গত ১৫ জুন সে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। স্ত্রীর নিয়োজিত সন্ত্রাসীরা রাজু মিয়াকে হামলা, মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, ২০২০ সালে রাজু মিয়ার কাঞ্চন পৌরসভার হাটাবো বাড়ৈপাড় গ্রামের আলাউদ্দিনের মেয়ে তামান্না আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে আপত্তিজনক ভাবে তামান্না আক্তার চলাফেরা করে আসছিল। এনিয়ে রাজু মিয়াকে তার স্ত্রী তামান্না প্রায়ই বাকবিতন্ডা, ভয়ভীতি, হুমকি দিয়ে আসছে। তামান্নার আত্মীয়স্বজনরা প্রভাবশালী হওয়ায় তাদের সমর্থিত সন্ত্রাসীরা রাজু মিয়াকে হামলা, মামলা ও প্রাণনাশের হুমকি দেয়। রাজু মিয়া বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এব্যাপারে রাজু মিয়া বাদী হয়ে তার স্ত্রী তামান্না আক্তার (১৯), শ্বশুর আলাউদ্দিন (৫০), শ্বাশুরী সামসুন্নাহার (৩৮) ও তামান্নার বড় বোন আমেনা বেগমকে (২২) আসামি করে রূগপঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
























