নুরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সেছান(২০) নামের যুবককে মর্মান্তিকভাবে খুন করা হয়েছে।
সোমবার ১৬ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার শহরের বইল্ল্যা পাড়া অগ্মমেধা বৌদ্ধ বিহার কম্পাউডে এ খুনের ঘটনা ঘটে।
নিহত সেজান(২০) কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু’র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাহের, রাজু, শাহীন, অভি নামক কয়েকজন সেজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে খোরশেদ আলম নামক একজন যুবক সেজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন,খুনিদের সাথেকথা-কাটাকাটি জের ও মাদক সহ বিভিন্ন কিছুর দ্বন্দ্ব থেকে সেজানকে খুন করা হয়েছে।
জানা যায়,এ কিশোর গ্যাংটি অগ্মমেধা বৌদ্ধ বিহার এলাকায় নিয়মিত আড্ডা দিত বলে।
নিহত সেজানের মা জানিয়েছেন, তিনি তার পুত্র সেজানকে নিয়ে শহরের জাদিরাম পাহাড় এলাকায় বসবাস করেন। সোমবার সকালে সেজানকে কয়েকজন কিশোর বাড়ি থেকে নিয়ে যায়। এর আগের রাতে খুনীদের সাথে তার ছেলে সেজানের তর্ক হয়েছিল এরপর তিনি বেলা ১২ টার দিকে তার ছেলে সেজানকে খুন করার খবর পায়।
সেজানকে উদ্ধারকারী খোরশেদ আলম জানান, কক্সবাজার শহরের অগ্মমেধা বৌদ্ধ বিহার এলাকায় তারা গেইম খেলার সময় এ খুনের ঘটনা সংঘটিত হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি জানান, ঘটনার ক্লু উদঘাটন, খুনীদের চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ও সেজানের লাশ উদ্ধারকারী খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
























