সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের রূপগঞ্জে এক দুস্থের চিকিৎসার জন্য চেক প্রদান করেছে সামাজিক সংগঠন পূর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশন । গতকাল শনিবার ২১ আগষ্ট উপজেলার ভক্তবাড়ী এলাকায় সংগঠনের কার্যালয়ে দুস্থের মায়ের হাতে এ চেক তুলে দেয়া হয় ।
পূর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভূঁইয়া । সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক পারভেজ ফকির, যুগ্ম সম্পাদক নিগার সুলতানা, সমাজকল্যান বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক তরুণ প্রধান, তথ্য ও প্রচার সম্পাদক আব্দুল মান্নান, সদস্য জাকারিয়া, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ ।
























