নুরুল বশর (মানিক), কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫’ আগস্ট এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কক্সবাজার জেলা ছাত্রলীগের বিশেষ স্মারক গ্রন্থ “বজ্র তর্জনী”র মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের সঞ্চালয় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,
ভার্চুয়ালি অংশনেয় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এসময়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড, ফরিদুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এম এ মঞ্জুর, বাংলাদেশ ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক আনোয়ার হোসেন।
এছাড়াও কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রত্যেক উপজেলা, কলেজ, পৌরসভা, ও বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্ধ উপস্থিত ছিলেন।
























