নুরুল বশর মানিম, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে একটি পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত আড়াই টার মি দিকে উখিয়ার লম্বাশিয়ার আমবাগান চেকপোস্ট সংলগ্ন কবরস্থানের পাশে (কাঁটাতারের বেড়ার বাইরে) রাস্তার উপর থেকে এই পরিত্যক্ত দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
কক্সবাজার-১৪এপিবিএন পুলিশের অধিনায়ক(এসপি) মোঃ নাঈমুল হক জানান,লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের টহল দল ও উখিয়া থানার মোবাইল ডিউটি দল যৌথভাবে এই অস্ত্রটি উদ্ধার করেন। এসময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্রটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার হেফাজতে দেয়া হয়েছে।
























