মেহেদী হাসান,জামালপুর প্রতিনিধিঃ
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদ বলেছেন,
সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি কখনোই আপোষ করবে না। জাতীয় পার্টি এখন অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি।
আজ শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজন উপজেলার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় সভাপতিত্ব করেন তিনি। এসময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী হতেই মাঠে লড়বে।জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছেন। এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি মানুষ।
জেলা জাতীয় পার্টির সদস্য হারুনুর রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জুয়েল সরকার,কুলকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ইসমাইল জোয়াদ্দার,গোয়ালেরচর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক তোতা মিয়া,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মমতাজ ফকির প্রমূখ।
























