বিশ্বাস ঘাতক
জয় প্রকাশ নারায়ণ
যখন একে একে শুনতে থাকি প্রত্যেকেই বিশ্বাস ঘাতক!
তখন সব থেকেও ; নিজেকে শূন্য মনে হয়।
আহত পাখির মত ডানা ঝাপটানো ছাড়া আর যেন কিছুই করবার থাকে না।
আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখেও বিশ্বাস ঘাতক মনে হয়।
মনে হয় সাহারার মারুভূমিতে প্রচন্ড তাপদাহে আমি শুধু একা,
মৃতপ্রায় অবস্থায় আমার চিৎকার যেন কারো কানেই পৌছায় না।
নিঃশ্বাসটা ফেলতে বড্ড কষ্ট হয়,
মনে হয় কেউ যেন বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে।
মরিচিকাকে দেখে মনে হয় জলের উৎস।
নিজের চোখও যেন বিশ্বাস ঘাতক।
লরবার ক্ষমতা টুকুও যেন হারিয়ে ফেলেছি।
পাঁ দুটোকে যেন কেউ বেঁধে রেখেছে আর আমি মিথ্যাই প্রয়াস করছি।
আর কাকে বিশ্বাস করবো যখন নিজের রক্তই বিশ্বাস ঘাতক!
এ যেন হাত পাঁ বেধে অগ্নি স্নান, আর চোখের জল যেন অগ্নিতে ঘৃত।
























