নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করলেন সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন । মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৩ নং ওয়ার্ডে রাজধানী হোটেলে পৌরসভা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী নিয়ে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাহমুদুল হাসান, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ শাহ, নারায়ণগন্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফিক,সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কৃষ্ণ, সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় সিকদার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান হোসাইন, মহাসচিব মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন, যুবলীগ নেতা জাকির, ছাত্রলীগের নাঈম, রনি, রিপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহীম প্রমুখ।
























