দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরের বীর আহাম্মদপুর গ্রামে
স্বামীর দায়ের কোপে এক গৃহবধূ নিহত হয়েছেন । নিহত গৃহবধূর নাম ললিতা বেগম (৪০) । ঘটনায় পাষন্ড স্বামী রফিকুল ইসলাম রফিককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ ।
জানা যায়,২৯ সেপ্টেম্বর ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত ললিতা নেত্রকোনার কেন্দুয়ার নায়েব আলীর মেয়ে । খুনী রফিক গৌরিপুরের বীর আহাম্মাদপুরের বাবুল তালুকদারের ছেলে ।রফিক-ললিতা দম্পতির চারটি কন্যা সন্তান রয়েছে ।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আটক করা হয়েছে স্বামী মো রফিকুল ইসলাম রফিককে।
























