দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে নিজের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছে । নিহত সিপাহীর নাম সোহরাব হোসাইন চৌধুরী (২৩) । নিহত সোহরাব হোসাইন চৌধুরী ফেনী জেলার পরশুরাম উপজেলার বাশপাদুয়া গ্রামের আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে । সোহরাব ফেনী জেলার পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলো ।
শুক্রবার দিবাগত রাত ৮টা ৩ মিনিটে ফেসবুকে পোস্ট দেয়ার পর রাত ৯টায় দিকে তিনি আত্মহত্যা করেন । ময়মনসিংহের খাগডহর এলাকায় অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে নিজের গুলিতেই আত্মহত্যা করেন বলে জানা গেছে।
জানা যায়, নিজের বেতনের টাকায় সংসার চালানো কষ্ট হওয়ার ক্ষোভই ছিল ফেসবুক স্ট্যাটাস এর বিষয়বস্তু ।এ ব্যাপারে তথ্য নিশ্চিত করেছে বিজিবি ৩৯ ব্যাটালিয়ন ।
























