শফিকুল ইসলাম শামীম,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সিটিকর্পোরেশনের উদ্যোগে বঙ্গতাজ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে এ আয়োজন করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জাহিদ আহসান রাসেল,এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শামসুন্নাহার,এমপি, জেলা প্রশাসক, এস. এম তরিকুল ইসলাম, পুলিশ কমিশনার খন্দকার লুতফুল কবির, মহানগর আওয়ামী লীগ সভাপতি, আজমত উল্লাহ খান, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা, কাজী আলিম উদ্দিন বুদ্দিন, মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আতাঊল্লা মন্ডল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল এমপি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধা পরিচয়টা গর্বের। বঙ্গবন্ধুর মার্চের অলিখিত ভাষণ শুনেই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান দিচ্ছে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ভাতা প্রদানসহ বীর-নিবাস নির্মাণ করে দিচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন বলেন, মহানগর এলাকায় মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হবে। দেশ রক্ষায় মুক্তিযোদ্ধারা যে ভূমিকা রেখেছেন তার জন্য এ জাতি কৃতজ্ঞ।
























