সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভূঁইয়া কে বিদায় সংবর্ধনা দিয়েছে বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলাম তুহিন।
বুধবার( ২৯ ডিসেম্বর ) বিকাল ৪ টায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এর এপিএস এমদাদুল হক (দাদুল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া হাফিজুর রহমান সজীব, মাসুম চৌধুরী অপু, আওয়ামী লীগ নেতা আলি আকবর, আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন চেয়ারম্যান মনজুর হোসেন একজন আমলীগের বলিষ্ঠ কণ্ঠস্বর গোলাকান্দাইল ইউনিয়ন বাসীর জন্য অনেক কিছু করেছেন তাকে গোলাকান্দাইল বাসি বিদায় দিতে চায়না। বর্তমান চেয়ারম্যানের সাথে হাতে হাত রেখে গোলাকান্দাইল ইউনিয়ন কে আরো শক্তিশালী করতে হবে।বিদায়ী অতিথি মঞ্জুর হোসেন বলেন, আমি ৫ বছর গোলাকান্দাইল ইউনিয়নের উন্নয়নে কাজ করার চেষ্ঠা করেছি, আজ যাবার বেলা গোলাকান্দাইল বাসীর যে সম্মান পেয়েছি তাতে আমি গর্বিত। আমি আশার চেয়ে বেশী মানুষের ভালোবাসা পেয়েছি। একজন জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদের কাছে মানুষের ভালোবাসার মূল্যই সবচেয়ে বেশি। আমি সব সময় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে সবাইকে নিয়ে গোলাকান্দাইল ইউনিয়নের উন্নয়নের চেষ্টা করেছি।
এসময় তিনি ইউনিয়ন বাসির প্রশংসা করে বলেন, আমি তাদের কাছে চির রিনি। বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলাম তুহিন তার জনপ্রিয়তা অব্যাহত রাখতে লোভ লালসার উর্ধ্বে থেকে কাজ করে যেতে হবে।আমি পরিষদ থেকে চলে গেলেও আপনাদের সেবায় সব সময় নিজেকে নিবেদিত রাখবো । সভা শেষে বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
























