মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গলে করোনার নতুন ভেরিয়ান্ট ওমিক্রন ভাইরাস থেকে রক্ষায় জন সচেতনতা সৃষ্টিতে শুরু হয়েছে প্রতিদিনের প্রচারাভিযান।
১১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিদিনের এ প্রচারাভিযানের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।এ সময় জন সচেতনতায় বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা (এও) মৃনাল কান্তি দাশসহ অফিসের অনান্য কর্মচারীরা পাঁচ শতাধিক মাস্কবিহিন পথচারীকে মাস্ক উপহার দিয়ে মাস্ক পড়ার বিষয়ে সচেতন করেন।
























