মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন,জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বিজু আহম্মেদ প্রমুখ।
পরে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।এসময় জামালপুর পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























