বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রসাসক মোঃ জোহর আলী।
এরপর পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। ধারাবাহিকভাবে ঝালকাঠি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ ও বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
























