দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
একুশের প্রথম প্রহরে ময়মনসিংহের শম্ভুগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সমবেত হয়েছেন সালাম-বরকত-রফিকদের উত্তরসূরিরা; জানিয়েছে সশ্রদ্ধ সালাম । ঘোষণা মাইকে উচ্ছারিত হয়েছে সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি…’।‘একুশ মানে মাথা নত না করা’- এই প্রত্যয়ে তাদের দেওয়া ফুলেল শ্রদ্ধায় ভরে উঠেছে শহীদ মিনারের বেদী ।
সোমবার প্রথম প্রহরে এভাবেই শম্ভুগঞ্জ সহ জেলার সকল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আর নানা আয়োজনে শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদ ও সংগ্রামীদের স্মরণ করছে পুরো ময়মনসিংহ ।
কোভিড মহামারীর কারণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজনটি গত বছরের মতো এবারও হচ্ছে সীমিত পরিসরে ।
এ দিন শম্ভুগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় চেয়ারম্যার ফারুকুল ইসলাম রতনের নেতৃত্বে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের সদস্যবৃন্দ,রতন আনোয়ার এবং সুমন মীরের নেতৃত্বে অন্বেষা ক্লাব,সাংবাদিক সেলীনা কবির ও মফিজ উদ্দিন তালোকদারের নেতৃত্বে ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজ ।ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশের একাগ্রতা থেকে নানা ভাবে অনুভুতি প্রকাশ করে ফুল দিতে আসা বিভিন্ন জন । চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন বলেন,সালাম,বরকম,শফিক সহ সকল শহীদদের স্মরণ করি এই দিনটিতে । যতদিন বাঙ্গালী এই দিনে ভাষা শহীদদের এ ভাবে সম্মান করতে ততদিন তারা বিজয়ী জাতী হিসেবে বেঁচে থাকবে । ছেলেকে নিয়ে ফুল দিতে আসা এডভোকেট আজিজুল ইসলাম নামের একজন জানান,প্রতিবছর একুশ আমাদের জানান দেয় আমরা বিজয়ী জাতী । আমরা হার না মানা জাতী । অতিত শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে বিশ্বের বুকে এক রোল মডেল রাষ্ট্রে পরিণত হবো আমরা ।
























