সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জ উপজেলার ভিংরাবো এলাকার শিক্ষানুরাগী ও সমাজসেবক সুকুমার রায়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সোমবার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মন্দিরের অধ্যক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী। সভায় বক্তব্য রাখেন মৎস ও প্রাণিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অর্জুন প্রাণশখা, ফুড ফর লাইফের শ্রী রূপানুক গৌর ব্রহ্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী শ্রীবাস চন্দ্র রায় অপু, রূপগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নারায়ণ চন্দ্র সাহা, গণেশ চন্দ্র সাহা, দীগেন বিশ্বাস, মন্দির কমিটির সভাপতি শুভ আত্মমা গোবিন্দ দাস প্রমুখ।
পরে দুই সম্প্রদিক ভক্তের মধ্যে দুপুরের নিরামিষ খাবার বিতরণ করা হয়। ধ্বনী-গরীব ভেদাভেদ ভুলে গিয়ে সকলেই একসঙ্গে খাবার গ্রহণ করেন।
























