মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর পৌর শহরের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এঘটনায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ধর্ষক সোলাইমান হোসেন (৪০)কে আটক করেছে। সে জামালপুর পৌর শহরের পলাশঘর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সোলাইমান ওই ছাত্রীকে কৌশলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে, নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় নিয়ে যান। সেখানে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে আজ শুক্রবার দুপুরে ওই ছাত্রীকে জামালপুর শহরে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.তারেকুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন বখাটে। এর আগেও তিনি দুটি বিয়ে করেছে। বেশকিছু দিন ধরে ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির নজরে পড়ে ওই শিশুটি।
কৌশলে শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে, বাড়ি থেকে বের করে। তারপর তাকে নরসিংদী জেলার ঘোড়াশালে নিয়ে যায়। সেখানেই তিনি ওই শিশুকে ধর্ষণ করে।
আজ শিশুটিকে এলাকায় নিয়ে আসলে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সকল আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন।
























