জাকির হোসেন, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া পালবাড়ি এলাকার পালপাড়ায় ঢুকে দুর্বৃত্তরা রাতের আধারে পালেদের তৈরী দুইশ পঞ্চাশটির (২৫০) মত মাটির রিং ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ, বিশ হাজার টাকা।
স্থানীয় পালপাড়ার নির্মল পাল, অন্ন পাল, আশ্বিন পাল, ও খগেন পাল, জানায়, আগেও অনেক বার আমাদের কষ্টের তৈরি জিনিসপত্র দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে, কিন্তু আমরা ভয়ে কোন কিছু করতে পারিনা। বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আবারও আমাদের মাটির তৈরী রিংগুলো ভেঙে দিয়েছে।
আর একারণে তাদের মাঝে চরম হতাশা বিরাজ করছে, তারা এখন প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
এবিষয়ে গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আকরাম হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
























