জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারী পাড়া থেকে চায়না রিভলবার ও গুলিসহ দুলাল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
সোমবার সন্ধায়(১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানার ওসি মাজিদুর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বের ইসলামপুর থানা পুলিশের একটি দল পৌর শহরের গাওকুড়া কাচারী পাড়ায় অভিযান চালায়। অভিযানে একটি চায়না রিভলবার ও ৬ রাউন গুলিসহ দুলাল হোসেন নামে ১ জনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ইসলামপুর থানার এসআই মাহমুদুল হক মোড়ল, এসআই আলীম ও এএসআই জুয়েল।
গ্রেপ্তারকৃত দুলাল চিনাডুলী ইউনিয়নের কুতুবুল্লাহ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি বর্তমানে ইসলামপুর পৌরসভার গাওকুড়া গ্রামে বসবাস করেন।
ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, গ্রেপ্তারকৃত দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
























