শফিকুল ইসলাম শামীম, গাজীপুর প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা শহীদ ময়েজ উদ্দিন মুক্ত মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সম্মেলনে কালীগঞ্জ উপজেলা মহিলা সভাপতি, জুয়েনা আহমেদ এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক, মেহের আফরোজ চুমকি, এমপি।
অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন, গাজীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, এ্যাডভোকেট রিনা পারভীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব সাফিয়া খাতুন,
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,মাহমুদা বেগম, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, আবদুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ.এম আবু বক্কর চৌধুরী, কালীগঞ্জ পৌরসভার মেয়র, এস.এম রবীন হোসেন, গাজীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ, হালিমা আক্তার পলি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শর্মিলা রোজারিও ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,রফিকুল ইসলাম সিজু, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, ফারহানা মাহমুদ,শ্রমিকলীগ নেতা,নুরুজ্জামান ভুঁইয়া, বাসন থানা মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক,রাবেয়া আক্তার রুবী, কালিগঞ্জ পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী,শাহিনুর আক্তার, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য, হাসিনা বেগমসহ কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ এবং সকল ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কালিগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে জুয়েনা আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজা পারভীনকে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন, গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, এ্যাডভোকেট রিনা পারভীন।
























