মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে জামালপুর জেলা যুবলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (০৯ এপ্রিল) বিকালে শহরের ভোকেশনাল মোড়ে প্রায় দুই শতাধিক রোজাদাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার,জেলা আওয়ামী লীগের সদস্য বাবু বিজন কুমার চন্দ,জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকন প্রমূখ।
ইফতার বিতরণকালে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল বলেন, মুসলমানদের আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। পবিত্র রমজান আমাদের আল্লাহর রহমত লাভের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা বেশি বেশি করে ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, দান-সদকা, তওবা, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং নিজের আত্মশুদ্ধি করতে পারি।
জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং তার কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে একইভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার একটাই নির্দেশনা তোমরা মানুষের সেবা করো, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের সন্তুষ্টি অর্জন করো। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে জামালপুর জেলা যুবলীগ অসহায় নিম্নবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জামালপুর জেলা যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে। যুবলীগ হচ্ছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ড।
এছাড়াও ইফতার বিতরণে জেলা যুবলীগ এর অন্যান্য নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























