নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ এপ্রিল) মোগরাপাড়া চৌরাস্তা স্কাইলার্ক চাইনিজ রেষ্টুরেন্টে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ফজলে রাব্বী।
বিশেষ অতিথি ছিলেন,সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান গাজী আলিম আর রাজি,আলো ব্লাড ডোনেশন টিমের পরিচালক সাইদুর রহমান সিড।নারায়ণগঞ্জ জেলা শাখা সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রনি।
মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান সভায় বক্তারা বলেন,সোনারগাঁয়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সর্বদাই আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকে।পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা থেকে শুরু করে মূমুর্ষূ রোগীদের স্বেচ্ছায় রক্তদানের কাজ করছে।সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা উপকরণ বই, খাতা,কলম বিতরণ করে বিভিন্ন সময়ে।এছাড়াও বেধে পল্লীর মানুষদের নিয়েও কাজ করছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের
ছনিয়া আক্তার, সাংবাদিক এম.ডি অনিক, ভিপি মোঃ পারভেজ,আক্তার হাবিব, মোঃ আমির হোসেন, সাংবাদিক হাজী মোঃ শাহ জালাল, ডাঃ মোঃ রাসেল, মোঃ মওদুদ মাষ্টার, ইঞ্জিনিয়ার ইউসুফ হাসান, অমিত হাসান মিরাজ, প্রিন্স রিফাত শেখ আমান, মোঃ আবজল, আব্দুর রহিম, হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান, সানজিদা আক্তার শিমু, শাহরিয়ার নাজিম রাহাত, মোঃ টিপু সুলতান, মোঃ হৃদয় খাঁন, মোঃ রবিউল হাসান রবি, মোঃ ইসমাইল, মোঃ মাজারুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি এডভোকেট ফিরোজ মিয়া।
























