মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
অটো রিকশা চুরি যাওয়ার ঘটনা জানার পর সহযোগিতার হাত বাড়িয়েছেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
আজ রবিবার (২২ মে ) দুপুরে জামালপুর পৌরসভা কার্যালয়ের সামনে এ রিক্সা উপহার দেওয়া হয়।
রিক্সা উপহার পাওয়া ব্যক্তি হলেন, জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের গোলাম রসুল।
এ সময় জামালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ অন্যানরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রিকশাচালক গোলাম রসুল ঋণ করে ব্যাটারিচালিত রিকশা কিনে জামালপুর শহরে রিক্সা চালিয়ে সংসার চালাতেন। গত ৮ মাস আগে তার রিকশা টি চুরি হয়ে যায়। পরে একেবারেই অসহায় হয়ে পড়েন এই পরিবার টি।
বিষয়টি জানার পর মানবিক মেয়র খ্যাত জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু রিক্সা কিনে দেওয়ার আশ্বাস দেন। যার পরিপ্রেক্ষিতে আজকে তার হাতে ব্যাটারি চালিত রিক্সার চাবি তুলে দেন তিনি।
ব্যাটারিচালিত রিকশা পেয়ে রিকশাচালক গোলাম রসুল জানান, রিকশা হারানোর পর থেকে তার ও তার পরিবারের সদস্যদের অনাহারে, অর্ধাহারে দিন কেটেছে। রিকশা ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মেয়র এভাবে যে তাকে রিক্সা উপহার দিবেন তা তিনি কখনও ভাবেননি। রিকশা পেয়ে আবেগে আপ্লূত হয়ে মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু পৌরসভার দায়িত্ব গ্রহণের পর ১৭ টি অটো রিক্সা হত দরিদ্র রিক্সাচলকদের উপহার দিয়েছেন।
























