মাসুদ হাসান:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তানিয়া আক্তার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নতুন টিপুরদীর চৈতী গার্মেন্টস এলাকার ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।এসময় আল-আমিন নামে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে মদনপুর বারাকাহ হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহত তানিয়া আক্তার মোটরসাইকেল চালকের স্ত্রী। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনি মেহাচর এলাকার বাসিন্দা।
কাঁচপুর হাইওয়ে থানা ওসি রেজাউল হক জানান, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার বারাকাহ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আহত আল-আমিনকে ভর্তি করেন। দুর্ঘটনায় দীর্ঘ ২ ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে।
























