মাসুদ হাসান:
আজ (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে পুলিশের চেকপোস্ট দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও ক্ষেত্রবিশেষে তাদের সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করা হচ্ছে।
এ ব্যাপারে চেকপোস্টে উপস্থিত সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, “২৮ তারিখে যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, সেহেতু কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম চলছে।”
























