মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধি:
বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে বিক্ষোভ মিছিলটি বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয় দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। সেই মুহুর্তে বিএনপি-জামায়াত মিথ্যাচার শুরু করে সারা দেশে বিশেষ করে ঢাকায় আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে। তাঁরা বিদেশীদের দারস্ত হয়ে আগামী নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, তাদের সে সুযোগ দেওয়া হবে না। রাজপথেই তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে। তাঁরা জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়, তাঁরা প্রমান করেছে তাঁরা দেশে শান্তি চায় না, উন্নয়ন চায় না। জামায়াত-বিএনপির এমন নৈরাজ্য প্রতিহত করতে আমরা মাঠে আছি।
























