মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধি:
জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে দুই মোটর সাইকেলের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত এবং মেডিকেল কলেজের দুই ছাত্রসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার আহমেদ জামালপুর শহরের চন্দ্রা উত্তর পাড়ার আব্দুর রাজ্জাকের পুত্র।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান,রাত ১০ টায় শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে বাইপাস সড়কে দুই মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছে কলেজ ছাত্র কাউসার আহমেদ।
গুরুতর আহত হয়েছে চন্দ্রা উত্তর পাড়ার নজরুল ইসলামের পুত্র রিফাত,শেখ হাসিনা মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তার আলামিন ও এমবিবিএস শেষ বর্ষের ছাত্র লিমন ।
আহতদের ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
























