নিজস্ব প্রতিবেদকঃ
ইলেকট্রনিকস মালামাল কিনার জন্য বাসা থেকে গুলিস্তানের উদ্দেশ্য বের হয়েছিলেন আমিরুল ইসলাম(৩১)।এরপর থেকেই ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি।তার ব্যাক্তিগত মোবাইল ফোনও বন্ধ।
নিখোঁজ আমিরুল ইসলাম সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকার শাহজাহান বেপারীর ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে তার ভাই জাকারিয়া সোনারগাঁ থানায় একটি জিডি করেছেন।
আমিরুল ইসলামের স্বজনরা জানায়,গত সোমবারে সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠান আলিফ স্টোর এন্ড ইলেকট্রনিকস এর জন্য মালামাল কেনার জন্য গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটে গেলেও সারাদিন পেরিয়ে রাত হয়ে গেলেও বাসায় ফেরেনি,তার ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।আশেপাশের এলাকা ও আত্নীয় স্বজনের বাসায় খোঁজ নিলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
























