মোঃ সাইদুর রহমান,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী থানা পুলিশ ৪২.২৪ গ্রাম হিরোইনসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে ।
আমতলী থানা সূত্রে জানা যায়. গোপন সংবাদের ভিত্তিত্বে আমতলী থানার এসআই সজিব মন্ডল, এএসআই আমিরুল ইসলাম, এএসআই সোহরাব হোসেন, এ এসআই হাবিবুর রহমান, এএসআই তাইফুর রহমান, এসআই রুবেল হাওলাদার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী, আমতলী সার্কেল মহোদয়ের দিকনির্দেশনা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজিৎ সরকারের সহযোগিতায বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের লঞ্চ টার্মিনালের প্রবেশপথের উত্তর পার্শ্বে যাত্রী ছাউনীর ভিতরে হিরোইন ক্রয় বিক্রয় করার সময় ইলিয়াছ (১৯) পিতা মৃত রফিকুল ইসলাম সং পশ্চিম আঠারগাছিয়া( দড়িকাটা), মোঃ আল মামুন (১৫), পিতা আঃ ছত্তার শিকদার, গ্রাম দক্ষিণ বাজারঘোনা, ৮ নং ওয়ার্ড, মরিচবুনিয়া ইউপি ,থানা ও জেলা পটুয়াখালীকে ৪২.২৪ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করেন। এ ঘটনায় আমতলী থানায় মাদক কারবারীদেও বিরুদ্ধ মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ সরকার বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটে প্রেরন করা হয়েছে।
























