নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৪ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উদ্বগঞ্জ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।এর আগে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সোনারগাঁয়ের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম আহবায়ক কায়সার হাসনাত, পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ আহবায়ক কমিটির সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা ওসমান গণি, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কালাম,সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, আবু সাইদ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা।কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না।
এ সময় তারা আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এরপরই এ স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই প্রেক্ষিতে আজ প্রতিবাদ সমাবেশ করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।
























