জামালপুর প্রতিনিধিঃ
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার অসহায়, দরিদ্র ও চিকিৎসাসেবা-বঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, হৃদরোগ, শিশুরোগ ও সাধারণ চিকিৎসাসেবা দেয়া হয়। শনিবার মাদারগঞ্জের বহুমুখী ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।
ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স লে. কর্নেল কিসমৎ হায়াত (পিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, রিহাব বাংলাদেশের সভাপতি মাসুদ কামাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, ডাঃ ইবনুল বারীসহ
নিকটস্থ শাখাগুলোর কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
























