বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সিভিল সার্জন কাযার্লয়ে নবজাতক ও প্রসুতি মায়ের মৃত্যুরোধকল্পে এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত এই এ্যডভোকেসি সভায় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিসহ ২৫ জন অংশগ্রহন করেছেন।
সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রিফাত আহাম্মেদ ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস বক্তব্য রাখেন। মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়ায় উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডাঃ সিয়াম আহমেদ।
























