এমরান হোসেন তানিম,পাবিপ্রবি প্রতিনিধিঃ
পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়।বাংলাদেশের মানুষের বহুল প্রতিক্ষিত, আলোচিত স্বপ্নের “পদ্মা বহুমুখী সেতু” এখন দৃশ্যমান।পদ্মা নদীর ওপর স্বপ্নের সেতুটি রাজধানী ঢাকা এবং দেশের দক্ষিণ-পশ্চিম জেলাগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করেছে।আজ ২৫ জুন (শনিবার) এই পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন দেশরত্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশ আজ উৎসবমুখর।এই আমেজে মেতেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে পাবিপ্রবিতে অনুষ্ঠিত হয় আনন্দ র্যালি,মিষ্টি বিতরণ ও প্রজেক্টরের মাধ্যমে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার।
সকাল ৯.১৫ মিনিটে অনুষ্ঠিত হয় আনন্দ র্যালী যা প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়।উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন,প্রক্টর,বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক মহোদয়বৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও কর্মকতারা।এর পর সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি রুমে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।এসম উপস্থিত সকলের সামনে বক্তব্য দেন পাবিপ্রবি উপাচার্য মহোদয়।
উপাচার্য অধ্যাপক ড.হাফিজা খাতুন বলেন,যে কোন সফলতার জন্য দরকার স্বপ্ন দেখা।এই পদ্মা সেতু তারই একটা ফসল।সকল বাধাঁ,চ্যালেন্জ মেকাবেলা করে করে আজ এই স্বপ্নের সেতু দৃশ্যমান।এই সেতু দেশের উন্নয়নে অবদান রাখবে।
























