আমিনুর রহমান ,লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বুড়িমারী কামারের হাটে জোর পূর্বক এক খামারীর কাছ থেকে গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় তানজিদের বিরুদ্ধে।
অভিযুক্ত তানজিদ (৩৫)পাটগ্রাম উপজেলার উফারমারা (ভাটিয়াপাড়া)গ্রামের সামসুল হকের পুত্র বলে জানা গেছে। এ বিষয়ে আরও পাঁচ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন,ওই উপজেলার উফারমারা ( সোনারভিটা) এলাকার আতিয়ায়ের ছেলে বাদশা (২৯),বুড়িমারী এলাকার নুরনায়েকের ছেলে চমন (২৮) উফারমারা( ঠাকুরপাড়া)এলাকার মোক্তার উদ্দিনের ছেলে রেজাউল (৩২), একই এলাকার তেলিপাড়ার আব্দুল হামিদের ছেলে সিদ্দিক (২৬)ও তেলিপাড়া এলাকার ছৈদার রহমানের ছেলে আশা (২৮)।
এজাহার সুত্রে জানা যায়, (২৬ জুন) রবিবার সকাল ৭ ঘটিকার সময় ভুক্তভুগি আমির হোসেন তার বাড়ীর খামারের একটি পোষা গরু পাটগ্রাম হাটে বিক্রির উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল । প্রতিমধ্যে কামারের হাট পৌঁছালে তানজিদ সহ মোট ৬ জন গতিরোধ করে, গরুটি চোরাই বলিয়া জোর পূর্বক তার হাত থেকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা এরকম আরো অনেক ঘটনা ঘটিয়েছে। তানজিদের নামে ১৫টিরও বেশি মামলা চলমান আছে।
বুড়িমারী ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু, এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সকালেই আমি শুনেছি এবং থানা পুলিশের সাথে যোগাযোগ করে দ্রুত গরুটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ভুক্তভুগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরে অভিযান চালিয়ে ইতিমধ্যে ৩ জন গ্রেপ্তার হয়েছেন।
























