সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিসে গত ২৬ জুন রবিবার রাতে চুরি সংঘটিত হয়েছে। কলাছিবল গেইট কেটে দরজা ভেঙ্গে চোরেরা অফিস কক্ষে প্রবেশ করে। পরে আলমারিতে রক্ষিত ৪টি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
এ ব্যাপারে গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হাবিবুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
























