রানা মুহম্মদ সোহেল,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনার কবলে পড়ে মারাত্মক আহত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজুয়ানুল হক চৌধুরী শোভন (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার (১৯জুলাই ২২) সকালে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুরের বি-ব্লক নামক স্থানে শোভনকে বহনকারী প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস জোড়ে ধাক্কা দেয় এতে শোভনকে বহনকারী প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং শোভন মারাত্মক আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)প্রেরণ করেন।
উল্লেখ্য, শোভন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলার নুরুননবী চৌধুরি খোকনের ছেলে।
শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রন্জু বলেন, মূলত কুড়িগ্রামে পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে তিনি স্ত্রীসহ ঢাকায় ফিরছিলেন পথিমধ্যে তিনি মারাত্মক দূর্ঘটনার শিকার হলেন।তবে স্ত্রীসহ অন্য সবাই অক্ষত রয়েছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ্ আল মামুন জানান,শোভন আহত হলেও পরিবারের সবাই অক্ষত আছে।শোভনকে শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য হেলিকাপ্টার যোগে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
























