শফিকুল ইসলাম শামীম,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি,এম.কাজল খানের মা,জামিলা খাতুন গুরুতর অসুস্থ হওয়ায় স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর রোগ মুক্তি কামনায় বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের আয়োজনে, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বা’দ মাগরিব গাজীপুর মহানগরীর বাইপাস চৌধুরী বাড়ী, কামিজ আছিয়া চৌধুরী নূরে মদিনা জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন,অত্র মসজিদের ইমাম,মোঃ মনিরুজ্জামান মনির।
এ সময় উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,মঞ্জুর আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক,দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার,শফিকুল ইসলাম শামীম,কোষাধ্যক্ষ,জাহিদ হাসান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন ।দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।
























