শফিকুল ইসলাম শামীম,গাজীপুর প্রতিনিধিঃ
জামালপুর সমিতি,গাজীপুরের সদস্য,আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।জানা যায়,বুধবার সকালে গাজীপুর থেকে মোটর সাইকেলে জামালপুর যাওয়ার পথে শেরপুরে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর সমিতি,গাজীপুরের সভাপতি,হাফিজুল ইসলাম মুন্না জানান,আমিনুল ইসলামের জন্মস্থান জামালপুরের বক্সীগঞ্জে।তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।ঐ মোটর সাইকেলে জামালপুর সমিতি,গাজীপুরের আনাম নামে আরও একজন সদস্য ছিলেন;তিনিও গুরুতর আহত হন।আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।নিহত আমিনুল ইসলামের জান্নাত নসীব কামনায় দোয়া,শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জামালপুর সমিতি,গাজীপুরের সভাপতি,হাফিজুল ইসলাম মুন্না,সাধারণ সম্পাদক,দেলোয়ার হোসেন ডিউ,যুগ্ম সাধারণ সম্পাদক,আব্দুল্লাহ আল মামুন,তথ্য ও প্রচার সম্পাদক,শফিকুল ইসলাম শামীম সহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী ও নেতৃবৃন্দরাও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
























