নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াগাঁও হাই স্কুল মাঠে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেওয়ান উদ্দিন চুন্নুর
সভাপতিত্বে মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব,নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও সম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ ও উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।
মিলাদ ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন,জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদ গ্রাম বাংলার সাধারন মানুষের প্রকৃত বন্ধু ছিলেন, এজন্য গ্রাম বাংলার মানুষ তাকে ভাল বেসে তার নাম দিয়েছেলেন পল্লীবন্ধু। তিনি মানবতার সার্থে দেশের সার্থে জনগণের সার্থে আজীবন কাজ করে গেছেন। জাতীয়পার্টি তার এই সু-নাম ধরে রাখতে সক্ষম হবেন এবং দেশ ও মানব সেবায় কাজ করে যাবে।
এ সময় নোয়াগাঁও ইউনিয়নের সদস্য সচিব সাইদুর রহমান সবুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জাতীয় সেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু,নাঃগঞ্জ জেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শ্যামল,মনির মেম্বার,হারুন,আলীজাহান মেম্বার,রুনা আক্তার,নার্গিস আক্তার,সাকিব হাসান জয়,জাতীয় পার্টি নেতা মুক্তার হোসেন,পৌর জাতীয় পার্টির ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাসান ইমাম,সাবেক মেম্বার আনোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
























